• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত:

প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতাকর্মীরা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে গানের শিক্ষক নয়, বরং কোরআন-হাদিসভিত্তিক ধর্মীয় শিক্ষক প্রয়োজন। তারা অভিযোগ করেন, গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী এবং শিক্ষা ব্যবস্থায় বিদেশি সংস্কৃতি চাপিয়ে দেওয়ার শামিল।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, “গানের শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ সময়ের দাবি। দেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান হলেও শিক্ষা ব্যবস্থায় ফরজে আইন শিক্ষা নিশ্চিত করা হয়নি। সরকারকে অবিলম্বে গানের শিক্ষক নিয়োগ বন্ধ করে যোগ্য আলেম নিয়োগ করতে হবে।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এ দাবি উপেক্ষা করলে সর্বস্তরের আলেম-ওলামা ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামা হবে।

বিক্ষোভ শেষে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা গানের শিক্ষক নিয়োগ বাতিল ও শিক্ষা ব্যবস্থায় ইসলামি শিক্ষার প্রসারের দাবিতে স্লোগান দেন।

সমাবেশে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, প্রচার সম্পাদক হামিম আব্দুল আজিজ, কলরবের প্রশাসনিক পরিচালক মুফতি সাঈদ আহমদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা