• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরানে খুজেস্তানের আট শহরে যুক্তরাষ্ট্রের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুইদিনব্যাপী কেন্দ্রীয় নবীনবরণ

ইবি প্রতিনিধি    ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘ফ্রেশার্স রিসিপশন-২৫’ নামে দুইদিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথমদিন সম্পন্ন হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সামাজিক বিজ্ঞান, আইন ও বিজ্ঞানভুক্ত (বিজ্ঞান, জীববিজ্ঞান ও প্রকৌশল) তিন অনুষদের নবীনদের বরণ করে নেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, শিক্ষক, প্রভোস্ট এবং প্রশাসনিক কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় হলো ধারাবাহিক শিক্ষার সর্বোচ্চ ধাপ। এখান থেকেই তোমাদেরকে পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। সফলতার একমাত্র পথ হলো কঠোর পরিশ্রম।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, সকলকে মিলেই একটি বিশ্ববিদ্যালয়। এখানে কারোর ভুমিকা কারোর থেকে নগণ্য বা বড় নয়। এখান থেকেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয়।

তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্র-শিক্ষক উভয়েই গবেষক ও শিক্ষার্থী হিসেবে একে অপরের পরিপূরক। শিক্ষার্থীদের আবেগ-অনুভূতি গঠনে শিক্ষকদের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, অনেক ছোট ছোট বিষয় থেকেও একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ তৈরি হতে পারে। তাই প্রতিটি বিষয়ে শিক্ষকদের গুরুত্ব দেওয়া উচিত।

উল্লেখ্য যে, অনুষ্ঠানের প্রথম দিনে পাঁচটি অনুষদের ২২টি বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। এছাড়া তথ্যবহুল ডকুমেন্টারি প্রদর্শন ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।

ভিওডি বাংলা/ এমএইচ 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৫ অনুষদে ডিন নিয়োগ
ছবি: সংগৃহীত
সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে শিক্ষক বরখাস্ত
ছবি: সংগৃহীত
ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবির, সতর্ক করল সংগঠনটি