• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরানে খুজেস্তানের আট শহরে যুক্তরাষ্ট্রের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার

দল হিসাবে আ.লীগের বিচারের সুযোগ এসেছে-নাহিদ

নিজস্ব প্রতিবেদক    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় এনে রাজনৈতিক ও আইনি সমাধান করতে হবে। তিনি বলেন, নির্বাহী আদেশে দলকে নিষিদ্ধ করা কোনো স্থায়ী সমাধান নয়। 

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। একই দিন ৪৭ নম্বর সাক্ষী হিসেবে নাহিদকে জেরা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

নাহিদ বলেন, “শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে জনগণের বিরুদ্ধে শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন। জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছে। ফলে এটি আওয়ামী লীগের সংঘটিত রাজনৈতিক অপরাধ। তাই দলকে বিচারের আওতায় আনা উচিত।”

তিনি আরও জানান, তার বিরুদ্ধে যে অন্যায়গুলো হয়েছে, সেগুলোকে তিনি ব্যক্তিগতভাবে নয়, সমগ্র জনগোষ্ঠীর প্রতি সংঘটিত অন্যায় হিসেবে বিবেচনা করেন। তবে গুমের ঘটনায় আলাদা অভিযোগ গুম কমিশনে করেছেন।

নাহিদের জেরা দুপুর সাড়ে ১২টায় শেষ হয় এবং পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান হেফাজতের
বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান হেফাজতের
ছবি: ভিওডি বাংলা
বিএনপি নেতা পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, যা জানা গেল
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা
সরকারের অগ্রাধিকার প্রকল্পের অগ্রগতিতে সন্তুষ্ট বিএনপি