• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাবিতে পোষ্য কোটা ভর্তি কার্যক্রম স্থগিত, তদন্ত কমিটি গঠন

রাবি প্রতিনিধি    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পি.এম.
রাবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ। সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাতিষ্ঠানিক সুবিধায় (পোষ্য কোটা) ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে জরুরি সিন্ডিকেট সভা শেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পাঁচ সদস্যের আভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বডির সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সিন্ডিকেট সভায় যথাসময়ে রাকসু নির্বাচন আয়োজনের জন্য কমিশনসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) পোষ্য কোটাকে কেন্দ্র করে আন্দোলনে শিক্ষার্থীদের হাতে শিক্ষক লাঞ্ছনার অভিযোগে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা দেন। তারা জানান, দোষীদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত এ কর্মসূচি চলবে। তবে রাকসু নির্বাচনের কার্যক্রম এতে বাধাগ্রস্ত হবে না।

উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। তবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা এটিকে প্রাতিষ্ঠানিক সুবিধা দাবি করে আন্দোলন চালিয়ে আসছিলেন। গত ১৮ সেপ্টেম্বর একাডেমিক সভায় শর্তসাপেক্ষে কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেয় প্রশাসন, যা পরবর্তীতে নতুন উত্তেজনার জন্ম দেয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য