• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি

বাঁশখালীতে অন্যের এনআইডি ও সার্টিফিকেট দিয়ে চাকরির অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বাঁশখালীতে অনলাইন দুনিয়ার এই যুগেও অন্যের এনআইডি ও সার্টিফিকেট দিয়ে আবদুল জলিল নামে এক ব্যক্তি রিদুয়ানুল হক পরিচয় দিয়ে চাকরির অভিযোগ পাওয়া গেছে। 

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অন্যের আইডি ও সার্টিফিকেট দিয়ে চাকরি করা আবদুল জলিল সাবেক ইউপি সদস্য কবির আহমদের ছেলে বলে জানা গেছে। এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় তোলপাড় ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্র জানা গেছে, বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল এলাকার মেম্বার কবির আহমদের ছেলে আবদুল জলিল নিজেকে রিদুয়ানুল হক পরিচয় দিয়ে রিদুয়ানুল হকের এনআইডি ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিয়ে বীকন ফার্মাসিউটিক্যালস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। বিষয়টি স্পষ্ট প্রতারণা এবং জালিয়াতি হিসেবে দেখছেন স্থানীয়রা।

এই ঘটনা জানাজানি হলে মোস্তফা হোসাইন হেলালি নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি, এমন প্রতারণা ও জালিয়াতির ঘটনা খতিয়ে দেখে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

তাছাড়া আবদুর রহিম নামে অপর অভিযোগকারী বীকন ফার্মাসিউটিক্যালস বরাবরে লিখিত অভিযোগ দেন। অভিযোগে আবদুর রহিম প্রতারণা ও জালিয়াতির ঘটনা তদন্ত করে আবদুল জলিলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আবেদন জানান। 

এই বিষয়ে আবদুল জলিল জানান, তার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। 

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম জানান, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি বেসরকারি চাকরি হওয়ায় কর্তৃপক্ষই সিদ্ধান্ত নিতে পারবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
চট্টগ্রামে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ত্রাণ দিল কেন্দ্রীয় ছাত্রদল
ছবি: ভিওডি বাংলা
৩০০ ফুট পাহাড় থেকে পড়ে প্রাণ গেল বন্য মা হাতির
ছবি: ভিওডি বাংলা
ধসে পড়তে পারে রোহিঙ্গা শিবিরের ৮০ ভাগ বসতি