• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি

মহালয়ে ঘরে ঘরে পূজার আমেজ

রাজবাড়ী প্রতিনিধি    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মহালয়ার মাধ্যমে শুরু হয়েছে দেবীপক্ষের সূচনা। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এরই মধ্যে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। রাজবাড়ী জেলার বিভিন্ন মন্দিরে ভোরবেলা থেকেই অনুষ্ঠিত হয় ‘মহিষাসুর মর্দিনী’।

রাজবাড়ী শহরের জমিদারবাড়ী দুর্গা মন্দিরে নানা আয়োজনে পালিত হলো মহালয়া। ছিল চণ্ডীপাঠ, ধর্মীয় গান আর মহিষাসুর বধের পরিবেশনা। আরামঘরের শিল্পীদের অংশগ্রহণে এই অনুষ্ঠান দেখতে ভোর থেকে ভিড় করেন শিশু থেকে প্রবীণরা।

মহালয়া দেখতে আসা দর্শকরা জানান, শিউলি ফুলের সুবাস, ভোরের কুয়াশা আর সুর—সবকিছু মিলিয়ে মহালয়া যেন এক বিশেষ অনুভূতি। প্রবীণরা স্মৃতিচারণ করে বলেন, ছোটবেলায় মহালয়া মানেই ছিল ভোরে সবাই মিলে রেডিওর সামনে বসে ‘মহিষাসুর মর্দিনী’ শোনা। সেই সঙ্গে উঠোনে পড়ে থাকা শিউলি কুড়িয়ে পুষ্পাঞ্জলি প্রস্তুত করা।

পূজা উদ্যোক্তারা জানান, মহালয়াকে ঘিরেই দুর্গোৎসবের মূল আমেজ তৈরি হয়। এদিনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দেবী দুর্গাকে স্বাগত জানানোর পালা। পূজামণ্ডপে প্রতিমা নির্মাণের কাজও শেষ পর্যায়ে, চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
চট্টগ্রামে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ত্রাণ দিল কেন্দ্রীয় ছাত্রদল
ছবি: ভিওডি বাংলা
৩০০ ফুট পাহাড় থেকে পড়ে প্রাণ গেল বন্য মা হাতির
ছবি: ভিওডি বাংলা
ধসে পড়তে পারে রোহিঙ্গা শিবিরের ৮০ ভাগ বসতি