• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, আটক ২০

কুমিল্লা প্রতিনিধি    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি বাতাবাড়িয়া এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এই ঘটনায় এখনো পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই জসিম উদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ৩০ জনকে এজহারনামীয় আসামি এবং ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এর নির্দেশনায় কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা । বিদেশে বসেও আওয়ামী লীগ নেতাকর্মীদের দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অরাজকতার ছক আঁকছে লোটাস কামাল ।

গত এক সপ্তাহে দুইবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলের পর পরই অভিযানে নামে পুলিশ। বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ২০ সেপ্টেম্বর শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি বাতাবাড়িয়া এলাকায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের ব্যানারে নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, কিছু তরুণ ও মধ্যবয়সী লোকজন মাস্ক পরে ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম পল্লব, কুমিল্লা সদর দক্ষিণের উত্তর রামপুরের শরিফ আহমেদ মজুমদার সোহাগ, লালবাগের হানিফ চৌধুরী, সাওড়াতলীর দেলোয়ার হোসেন, বেলতলীর মহিবুল্লাহ আপন, চাঙ্গিনীর জুয়েল, দিশাবন্দের দেলোয়ার, গাবতলীর জসিম উদ্দিন, মহেষপুরের ফরিদ, বৈষখলার সজিব, গোয়ালমথনের মোহাম্মদ আলী, সদর উপজেলার ধনপুরের জানে আলম লোটাস, আলেখাচরের নরুল ইসলাম রানা, খিলতলীর মোবারক, বালুতুপার আব্দুল আজিজ সজিব, নাজমুল হক, বরুড়া উপজেলার ইলিয়াস, লালমাই উপজেলার সাদ্দাম হোসেন মজুমদার, চেঙ্গাহাটার নোমান ও বুড়িচং উপজেলার আব্দুল কাদের।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন , বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।

মিছিলে কারা নেতৃত্ব দিয়েছে বা কার নির্দেশে মিছিলটি করেছে এ বিষয়ে আমাদের তদন্ত চলছে । যাদের নির্দেশনা জটিকা মিছিল করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী