• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজারহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১৯ জুন ২০২৬, ০৯:৪৫ এ.এম.

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায়  উপজেলা পরিষদ অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাজারহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে নির্ধারিত বিষয়ের পক্ষে ও বিপক্ষে যুক্তি তুলে ধরে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন। প্রতিযোগিতায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নাজিমখান পাবলিক স্কুল রানার-আপ হয় এবং একই বিদ্যালয়ের দলনেতা সাবিহা তাসনিম সেরা বিতার্কিক (রানার-আপ দলনেতা) হিসেবে স্বীকৃতি লাভ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমসহ অতিথিবৃন্দ। 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রাশেদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানজিলা তাসনিম বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে আমাদের চিন্তা-চেতনা ও মূল্যবোধের জায়গা থেকে সৎ হতে হবে। ভালো চিন্তাকে ধারণ করতে হবে এবং ভালো-মন্দের পার্থক্য নির্ণয়ের মানসিকতা গড়ে তুলতে হবে। খারাপ কাজের প্রতি ঘৃণা ও অনীহা সৃষ্টি করতে পারলেই আমরা একটি সুন্দর, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।”

বিশেষ অতিথির বক্তব্যে কুড়িগ্রাম দুদকের উপ-পরিচালক সাবদারুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের ভেতরে যে ইতিবাচক ও সৃজনশীল চিন্তা রয়েছে, সেটিকে কখনো হারিয়ে ফেলো না। সেই চেতনাকে লালন করো। ভবিষ্যতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার নেতৃত্ব তোমাদেরই দিতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক (মডারেটর), পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জাহেদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী আরিফুল ইসলাম লাভলু, পরিসংখ্যান কর্মকর্তা এ.টি.এম. রিয়াসাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, সমাজসেবা কর্মকর্তা এস.এম. হাবিবুর রহমান, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ ম-ল সৈকত, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, আনিছুর রহমান লিটন, সহকারী অধ্যাপক স্বর্ণকমল মিশ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।

দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের যুক্তি, বিশ্লেষণ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।#
 
ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দুয়ায় বজ্রপাতে মৃত্যু ২
কেন্দুয়ায় বজ্রপাতে মৃত্যু ২
হরিপুরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
হরিপুরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
শেরপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন  চাল জব্দ, গ্রেপ্তার ১
শেরপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন  চাল জব্দ, গ্রেপ্তার ১