• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ক্ষয়ক্ষতি ১০ লাখ টাকা

মাদারীপুর প্রতিনিধি    ১৯ জুন ২০২৬, ১০:৫৬ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চাল, ডাল, তেলসহ বিভিন্ন পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, আগুনে তার প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় টিসিবির ডিলার ইসমাইল মোল্লার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোররাতে গুদামে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই গুদামে থাকা চাল, ভোজ্যতেল, ডাল ও চিনিসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পদক্ষেপ নেয়ায় পাশে থাকা একটি পাটের গুদাম অল্পের জন্য রক্ষা পেয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইসমাইল মোল্লা বলেন, দুইদিন আগে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুদ করা হয়েছিল, যা জনসাধারণের মাঝে বিতরণ করার কথা ছিল। এমন অগ্নিকাণ্ড ঘটবে বুঝতে পারলে একসাথে ১০ লাখ টাকার পণ্য এখানে মজুদ করতাম না।
 
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। তা না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ত।
 
ঘটনার পর বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

এ ব্যাপারে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, কীভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সরকারি পণ্য পুড়ে যাওয়ার বিষয়টি নাশকতা নাকি স্বাভাবিক দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/মহিবুল আহসান লিমন/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঠদান বন্ধ রেখে মানববন্ধন করানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
পাঠদান বন্ধ রেখে মানববন্ধন করানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
একই পরিবারের চার জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি
একই পরিবারের চার জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি
কেন্দুয়ায় বজ্রপাতে মৃত্যু ২
কেন্দুয়ায় বজ্রপাতে মৃত্যু ২