• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে তিনজনকে অর্থদন্ড ও কারাদণ্ড

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ১৯ জুন ২০২৬, ১১:২৩ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন)  সকাল ১১টার দিকে উপজেলার পাথরঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে মাদক সেবনের প্রমাণ পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয় এবং মো. শান্ত হাসান শুভ (২৫), পিতা-মো. আ. জাব্বার, সাং- পাথরঘাটা, ভাঙ্গুড়া, পাবনা ও  মো. জোবায়ের আহমেদ (২৪), পিতা- আবু বক্কর সিদ্দিক, সাং-বোয়ালমারী, ভাঙ্গুড়া, পাবনা কে ৫০০ টাকা অর্থদন্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাদান করা হয়েছে এবং মো. মোশাররফ হোসেন (৩৬), পিতা- মো. মোন্নাফ আলী, সাং-ভদ্রপাড়া, ভাঙ্গুড়া, পাবনা কে ৫০০ টাকা অর্থদন্ড এবং ৯ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আযমের নেতৃত্বে পুলিশ টিম থেকে সহযোগীতা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, "মাদকমুক্ত সমাজ গড়তে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ক্ষয়ক্ষতি ১০ লাখ টাকা
মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ক্ষয়ক্ষতি ১০ লাখ টাকা
কুড়িগ্রামে বিজিবির অভিযানে গবাদিপশুসহ নানা চোরাচালানি পণ্য জব্দ
কুড়িগ্রামে বিজিবির অভিযানে গবাদিপশুসহ নানা চোরাচালানি পণ্য জব্দ
পাঠদান বন্ধ রেখে মানববন্ধন করানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
পাঠদান বন্ধ রেখে মানববন্ধন করানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে