• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি

সাফ অনূর্ধ্ব–১৭: রিফাতের হ্যাটট্রিকে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ পি.এম.
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। সংগৃহীত ছবি
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। সংগৃহীত ছবি

ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে এগোচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকেও একই ব্যবধানে হারিয়েছে গোলাম রব্বানীর শিষ্যরা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তিন দলের ‘এ’ গ্রুপে শীর্ষে থেকে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে লাল-সবুজরা।

রোববার (২১ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটে আরিফের গোলে লিড নেয় বাংলাদেশ। নাজমুল হুদার শট লঙ্কান গোলকিপার ফিরিয়ে দিলেও আরিফ ফিরতি বলে জালে পাঠান। প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে শুরু হয় বাংলাদেশের গোল উৎসব। ৪৯ মিনিটে রিফাত কাজী বক্সের ভেতর থেকে শট নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। ৬৪ মিনিটে সাব্বির ইসলামের শট লঙ্কান গোলরক্ষক ঠেকাতে ব্যর্থ হন, ফিরতি বলে আবারও গোল করেন রিফাত। ম্যাচের ৮৮ মিনিটে নাজমুলের নিখুঁত পাস থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে দলের চতুর্থ গোল নিশ্চিত করেন তিনি।

ফলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ‘বি’ গ্রুপ থেকে ইতোমধ্যেই ভারত ও পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করেছে। আগামীকাল তাদের মধ্যকার ম্যাচ শেষে নির্ধারিত হবে বাংলাদেশ কার বিপক্ষে শেষ চারে খেলবে।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সুইজারল্যান্ডকে বিধ্বস্ত করে সেমিফাইনালে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত
এনদোয়ের গোলে সমতায় ফিরলো সুইজারল্যান্ড
ছবি: সংগৃহীত
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা