• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পুঁজিবাজার থেকে সবসময় মুনাফা আসবে না: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পি.এম.
ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনে আয়োজিত সেমিনারে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সংগৃহীত ছবি

পুঁজিবাজার থেকে সবসময় মুনাফা আসবে—এমন ধারণা ভ্রান্ত বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, মূলধন বাজারে যেমন লাভের সুযোগ আছে, তেমনি ক্ষতির ঝুঁকিও রয়েছে। তাই বিনিয়োগকারীদের সচেতন হতে হবে যে শেয়ার বা বন্ড কেনা মানে কখনো কখনো ক্ষতিও ভাগ করে নেওয়া।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনে আয়োজিত ‘বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন : রাজস্ব ক্ষেত্র, অবকাঠামো সরবরাহ এবং ইসলামী মানি মার্কেট উন্নয়ন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, বাংলাদেশে মূলধন বাজার এখনও উন্নত হয়নি। সরকারি বন্ড সেগমেন্ট থাকলেও বেসরকারি খাতের অংশগ্রহণ খুব কম, আর শেয়ারবাজার কার্যত নগণ্য। ফলে বড় প্রকল্পগুলো ব্যাংক ঋণের ওপর নির্ভর করছে, যা ঋণখেলাপি ও তহবিল অপব্যবহার বাড়াচ্ছে। অথচ ঝুঁকি ভাগাভাগি করতে হলে বন্ড, ডিবেঞ্চার ও শেয়ারে বিনিয়োগ বাড়ানো জরুরি।

তিনি আরও জানান, বর্তমানে প্রায় ২৪ হাজার কোটি টাকার সুকুক বন্ড শিক্ষা ও স্যানিটেশন খাতে ব্যবহৃত হচ্ছে, যেখানে আয়ের হার কম। এগুলো উৎপাদনমুখী প্রকল্পে ব্যবহার করলে ব্যাংকের ওপর চাপ কমত এবং বিনিয়োগকারীরা বেশি লাভবান হতেন।

অর্থ উপদেষ্টা বলেন, দেশে এখনো সিকিউরিটাইজেশন কার্যকর হয়নি। বড় প্রকল্পে এ প্রক্রিয়া ব্যবহার করলে বিশ্বব্যাংকের ঋণ নির্ভরতা কমানো যেত। এছাড়া পেনশন ও গ্র্যাচুইটি ফান্ড ব্যবহারে সতর্ক হওয়ার পাশাপাশি বীমা বাজার, কর কাঠামো ও প্রণোদনা সংস্কারের ওপর জোর দেন তিনি।

সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং অর্থ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী