• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি

ফেনীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি    ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ফেনী জেলা হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ২১ সেপ্টেম্বর)  বিকালে শহরের ট্রাংক রোডস্থ শ্রীশ্রী জয়কালী মন্দির প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশীদ (ভিপি হারুন)।

সভায় বক্তব্য রাখেন ফেনী জেলা, উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দসহ সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিরা। 

সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট পার্থ পাল চৌধুরী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেনী সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তপন কুমার কর।

বক্তারা বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার”—এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বিএনপির অঙ্গসংগঠন মনে করে ফেনীর সনাতনী সম্প্রদায় আলাদা কেউ নয়, তারা বাংলাদেশেরই অংশ।

জাতীয়তাবাদী হিন্দু গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক ফেনী জেলার মানিক শীল বলেন, “আজকের এই আয়োজন আমাদের সনাতনীদের জন্য মিলনমেলায় পরিণত হয়েছে। আমরা হিন্দুরা গর্বিত, লাঞ্ছিত বা বঞ্চিত নই। ফেনী জেলায় এ ধরনের কোনো বৈষম্য নেই।”

অনুষ্ঠানে ফেনী জেলা সনাতনী সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
চট্টগ্রামে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ত্রাণ দিল কেন্দ্রীয় ছাত্রদল
ছবি: ভিওডি বাংলা
৩০০ ফুট পাহাড় থেকে পড়ে প্রাণ গেল বন্য মা হাতির
ছবি: ভিওডি বাংলা
ধসে পড়তে পারে রোহিঙ্গা শিবিরের ৮০ ভাগ বসতি