• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

“দুর্গাপূজার পর রাকসু নির্বাচন চায় ছাত্রদল-সমর্থিত প্যানেল”

রাবি প্রতিনিধি    ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পি.এম.
ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নুর উদ্দিন আবির। সংগৃহীত ছবি

দুর্গাপূজার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে শাখা ছাত্রদল-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ নুর উদ্দিন আবির এ দাবি জানান।

তিনি বলেন, “৪৮ ঘণ্টা আগেও নির্বাচন ঘিরে যে উৎসবমুখর পরিবেশ ছিল, তা এখন আর নেই। অনেক ভোটার বাসায় চলে গেছেন। আমরা চাই সর্বোচ্চ ভোটারের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক। তাই দুর্গাপূজার পর ভোটগ্রহণই যৌক্তিক।”

রাকসু নির্বাচনে মোট ২৮ হাজার ৯০৫ জন ভোটার এবং ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন হওয়ার কথা। একজন ভোটারকে একসাথে ৪৩টি ভোট দিতে হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

ভিওডি বাংলা/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য