• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি

কুমারখালীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া কুমারখালীতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা এবং জমির সীমানা বেষ্টনী ভাঙচুর করায় কুমারখালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

রোববার (২১ সেপ্টেম্বর) রবিবার রাতে কুমারখালী পৌর এলাকার শেরকান্দি  এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জমির মালিক ভুক্তভোগী মোঃ তমিজ উদ্দিন বাদী হয়ে। শেরকান্দি এলাকার হাকিম শেখ ও শরীফ শেখ সহ ছয়জনের নাম উল্লেখ করে থানায় এ অভিযোগটি দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার শেরকান্দি  মৌজার এস এ খতিয়ান নং- ৪৬৩ ও  এস এ দাগ নং- ১০৭৭ এর ১৬ শতাংশ জমির দলিল সূত্রে মালিক বাদী তমিজ উদ্দিন। এরই প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে ওই জমি তিনি ভোগ দখল করে আসছেন। রবিবার রাতের অন্ধকারে জমি দখলের চেষ্টা চালায় প্রতিপক্ষের লোকজন। এই সময় জমির সীমানা বেষ্টনী ভাংচুর করা হয়।

এই বিষয়ে তমিজ উদ্দিন বলেন, রবিবার রাতে জমির বেষ্টনী তার কাঁটার বেড়া প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক তুলে ফেলে। উক্ত সম্পত্তি অবৈধ ভাবে দখল  দখলের চেষ্টা চালায়। এই ঘটনায় আমি ও পরিবার চরম আতংকের মধ্যে আছি। আমি সুষ্ঠু বিচারের আশায় থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

এবিষয়ে ভিযুক্তরা  বলেন, জমি দখল ও ভাংচুরের ঘটনা আমরা কিছুই জানিনা। আমাদের কে মিথ্যা দোষারোপ করা হচ্ছে।

এ ব্যাপারে কুমারখালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
চট্টগ্রামে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ত্রাণ দিল কেন্দ্রীয় ছাত্রদল
ছবি: ভিওডি বাংলা
৩০০ ফুট পাহাড় থেকে পড়ে প্রাণ গেল বন্য মা হাতির
ছবি: ভিওডি বাংলা
ধসে পড়তে পারে রোহিঙ্গা শিবিরের ৮০ ভাগ বসতি