• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি

গৌরীপুরে মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি অনুমোদন

   ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ডের সভার সিদ্ধান্ত মোতাবেক গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক মণ্ডল এবং সদস্য-সচিব বীর মুক্তিযোদ্ধা মির্জা নজরুল ইসলাম বেগ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ অনুমোদনের কথা জানানো হয়।

নবগঠিত কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সুবেদ আলী (গেজেট নং ৯৫১৩)। যুগ্ম-আহবায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হাসিম এবং সদস্য-সচিব হিসেবে মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ (গেজেট নং ১৮৬১)।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন— বীর মুক্তিযোদ্ধা আঃ হাকিম (গেজেট নং ১৪৫৫), বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম (গেজেট নং ১৪৩১), বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন (গেজেট নং ৯৮২৬) ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (গেজেট নং ৩৮৮৮)।

বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির সদস্যবৃন্দসহ গৌরীপুর উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এ অনুমোদনের অনুলিপি মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা অফিসার, স্থানীয় সরকার প্রকৌশলী এবং গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বরাবর পাঠানো হয়েছে।

 


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
চট্টগ্রামে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ত্রাণ দিল কেন্দ্রীয় ছাত্রদল
ছবি: ভিওডি বাংলা
৩০০ ফুট পাহাড় থেকে পড়ে প্রাণ গেল বন্য মা হাতির
ছবি: ভিওডি বাংলা
ধসে পড়তে পারে রোহিঙ্গা শিবিরের ৮০ ভাগ বসতি