• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু

আপাতত বৈধ থাকছে বিসিবি সভাপতি বুলবুলের চিঠি

স্পোর্টস ডেস্ক    ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ পি.এম.
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ।সংগৃহীত ছবি
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ।সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে চলমান আইনি টানাপোড়েনে নতুন মোড় এসেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) হাইকোর্ট সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো একটি চিঠির কার্যকারিতা স্থগিত করলেও, একই দিন চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়। ফলে আপাতত বৈধ থাকছে সভাপতির ওই চিঠি।

আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন হওয়ার কথা। এর আগে জেলা ও বিভাগীয় এডহক কমিটিকে নতুন কাউন্সিলর পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দেন সভাপতি বুলবুল। তবে গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির এ ধরনের নির্দেশ দেওয়ার এখতিয়ার নেই—এমন অভিযোগ তুলে টাঙ্গাইলের তপন, লক্ষীপুরের কামরুল, গোপালগঞ্জের খসরু ও রাজবাড়ীর দুলাল হাইকোর্টে রিট দায়ের করেন।

সে রিটের প্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ বুলবুলের চিঠির কার্যকারিতা স্থগিত করেছিলেন। যদিও আইনজীবীরা তখনই স্পষ্ট করেন, বিসিবি নির্বাচনের নির্ধারিত তারিখে কোনো বাধা নেই।

কিন্তু দিন শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করলে আবারও বৈধতা ফিরে পায় সভাপতির চিঠি। এর ফলে নির্বাচনপূর্ব প্রক্রিয়ায় বুলবুলের নির্দেশ কার্যকর থাকছে।

এদিকে নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনীত কাউন্সিলরদের তালিকা প্রকাশের কথা ছিল ১৭ সেপ্টেম্বর। কিন্তু সভাপতি নিজেই তা দুই দফায় পিছিয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেন। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, যেহেতু তিনি নিজেও আসন্ন নির্বাচনে প্রার্থী, তাই এই উদ্যোগ কি নির্বাচনী নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করছে না।

গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের তালিকা প্রকাশের দায়িত্ব থাকে নির্বাচন কমিশনের ওপর। সভাপতির এ প্রক্রিয়ায় হস্তক্ষেপ নিয়েই এখন নির্বাচন ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সুইজারল্যান্ডকে বিধ্বস্ত করে সেমিফাইনালে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত
এনদোয়ের গোলে সমতায় ফিরলো সুইজারল্যান্ড
ছবি: সংগৃহীত
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা