• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এ.এম.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম-ছবি সংগৃহীত

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এটা (ডিম নিক্ষেপ) একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি কনস্যুলেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।”

প্রধান উপদেষ্টার কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, জাতিসংঘে স্যোশাল বিজনেস নিয়ে আইএমএফের এক বৈঠকে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখেন। এরপর আরও একটি ইভেন্টে অংশ নেন এবং এসডিজি অ্যাওয়ার্ডে ভূষিত হন। ওই অ্যাওয়ার্ড তিনি ছাড়াও আরও দু’জনকে দেওয়া হয়েছে।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক সম্পর্কেও প্রেস সচিব জানান, বাংলাদেশের আসন্ন নির্বাচনের প্রস্তুতি, সার্ক পুনরুজ্জীবন, প্রতিবেশী দেশ নেপাল-ভুটানের সঙ্গে সম্পর্ক জোরদার এবং আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ-সব বিষয়েই আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সুষ্ঠু ও অবাধ নির্বাচনে সহযোগিতার আশ্বাস দিয়েছে। পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়ায় এসব বিষয় তিনি সরাসরি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা