• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু

এশিয়া কাপ ২০২৫

ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ দাঁড়াল

স্পোর্টস ডেস্ক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুর্দান্ত জয়ে সুপার ফোর পর্ব শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের স্বপ্ন দেখছে লিটন দাসের দল।

অন্যদিকে, গ্রুপপর্বের পর সুপার ফোরেও ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় রোহিত শর্মার দল। প্রথম ম্যাচে হারের পর পাকিস্তানের সামনে রয়েছে আরও দুই ম্যাচ-একটি শ্রীলঙ্কার বিপক্ষে, আরেকটি বাংলাদেশের বিপক্ষে।

প্রথম ম্যাচ শেষে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট সমান হলেও নেট রানরেটে এগিয়ে ভারত। শ্রীলঙ্কাকে হারালেও বাংলাদেশ বেশি এগোতে পারেনি রানরেটে। ১ বল হাতে রেখে জেতায় টাইগারদের নেট রান এখন +০.১২১। অন্যদিকে, ভারতের নেট রান +০.৬৮৯।

আগামীকাল (বুধবার) সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এরপরের দিন একই ভেন্যুতে টাইগাররা মুখোমুখি হবে পাকিস্তানের। এই দুই ম্যাচ জিততে পারলে সরাসরি ফাইনালে চলে যাবে বাংলাদেশ। তবে একটি ম্যাচ জিতলেও সুযোগ থাকবে, সেক্ষেত্রে নির্ভর করবে নেট রানরেটের ওপর।

এমনকি শেষ দুই ম্যাচ হেরে গেলেও কাগজে-কলমে ফাইনালের আশা থাকবে লিটন দাসদের। সে ক্ষেত্রে ভারতকে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে, আর বাংলাদেশের বিপক্ষে কম ব্যবধানে। একইভাবে পাকিস্তানকে শ্রীলঙ্কার কাছে হারতে হবে অল্প ব্যবধানে এবং বাংলাদেশের বিপক্ষে জিততে হবে সামান্য ব্যবধানে।

তাহলে ভারতের পয়েন্ট হবে ৬, আর বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার পয়েন্ট হবে ২ করে। তখন নেট রানরেটের হিসাবেই ঠিক হবে দ্বিতীয় ফাইনালিস্ট। ফলে সুযোগ থাকছে বাংলাদেশেরও।

এখন সব নজর বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচে। আগামী ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৫-এর ফাইনাল।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সুইজারল্যান্ডকে বিধ্বস্ত করে সেমিফাইনালে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত
এনদোয়ের গোলে সমতায় ফিরলো সুইজারল্যান্ড
ছবি: সংগৃহীত
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা