• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু

পাংশায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। উপজেলার কসবামাজাইল ইউনিয়ন থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় এবং পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে পাংশা মডেল থানার এসআই (নি:) সাজিদ আহমেদ সঙ্গীয় যৌথবাহিনীর ফোর্সসহ কেওয়াগ্রাম হইতে খুলুমবাড়িঘাট যাওয়ার পাকা রাস্তার পাশে আজাদ হোসেন শিশু মন্ডলের বাড়ির সামনে পাটকাঠির গাদার ভেতর থেকে একটি ওয়ান শুটার গান, একটি রিভলভার, লাল রঙের একটি তাজা লিড বল কার্তুজ, নীল রঙের একটি তাজা লিড বল কার্তুজ ও কালো কসটেপ পেঁচানো একটি হাতবোমা উদ্ধার করা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও বিস্ফোরক জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
চট্টগ্রামে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ত্রাণ দিল কেন্দ্রীয় ছাত্রদল
ছবি: ভিওডি বাংলা
৩০০ ফুট পাহাড় থেকে পড়ে প্রাণ গেল বন্য মা হাতির
ছবি: ভিওডি বাংলা
ধসে পড়তে পারে রোহিঙ্গা শিবিরের ৮০ ভাগ বসতি