• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু

রাজবাড়ীর আমজাদ খান হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর আমজাদ খান হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. সুজন মন্ডল (২৯) কে ফরিদপুর কোতোয়ালী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

গ্রেপ্তারকৃত সুজন মণ্ডল রাজবাড়ী সদর উপজেলার মুকিদহ গ্রামের মো. মকিম মণ্ডলের ছেলে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের কোতোয়ালী থানাধীন জোবায়দা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ জানায়, গত ২৩ জুলাই সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে মুচিদহ এলাকায় আমজাদ খানের বাড়িতে ঢুকে সুজন মন্ডলসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আমজাদ খান মারা যান।

ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন (মামলা নং-২৭, তারিখ-২৪/০৭/২০২৫, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪ পেনাল কোড)। মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের সহযোগিতা চাইলে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং প্রযুক্তির সহায়তায় সুজন মন্ডলকে গ্রেফতার করে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
চট্টগ্রামে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ত্রাণ দিল কেন্দ্রীয় ছাত্রদল
ছবি: ভিওডি বাংলা
৩০০ ফুট পাহাড় থেকে পড়ে প্রাণ গেল বন্য মা হাতির
ছবি: ভিওডি বাংলা
ধসে পড়তে পারে রোহিঙ্গা শিবিরের ৮০ ভাগ বসতি