• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু

দুর্গাপূজা উপলক্ষে সোশ্যাল মিডিয়া মনিটর করছে র‌্যাব : মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

র‌্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “আমরা এই পরিস্থিতি নজরে রাখছি। আইসিটি বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং চলছে।”

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রংপুর নগরীর করুণাময়ী কালীবাড়ী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আরও বলেন, সাধারণ জনগণ যদি কোনো অনিশ্চিত তথ্য পান, তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানান। আমরা তাৎক্ষণিকভাবে ভেরিফাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গুজব ছড়ানো হলে তারও আইনানুগ ব্যবস্থা হবে। 

শহিদুর রহমান বলেন, “আমাদের দেশে দুর্গাপূজা উদযাপন অসাম্প্রদায়িক পরিবেশে হয়। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে সবাই উৎসব উদযাপন করি। দেশের ৩১,৫৪৬টি পূজামণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কমিটি নিজস্ব ভলান্টিয়ার তৈরি করবে। উভয়ে দায়িত্ব পালন করলে কোনো বিশৃঙ্খলা হবে না।”

তিনি আরও উল্লেখ করেন, সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপে বিজিবি নিরাপত্তা দিচ্ছে এবং ঝুঁকিপূর্ণ মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। “কিছু অসুস্থ মনোভাবের মানুষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। সতর্ক থাকলে পূজা সুন্দরভাবে উদযাপন করা সম্ভব,” তিনি বলেন।

এসময় র‌্যাব-১৩-এর অধিনায়ক লে. কর্নেল মনজুর করিম প্রদীপ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাবরের নামে প্রচারিত ‘৮৩ হাজার কোটি ঋণ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী’ দাবিটি ভুয়া
ছবি: সংগৃহীত
‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: ফেসবুক পোস্টে শফিক
ছবি: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি
অনলাইনে ভুয়া তথ্যের বিস্তার, বাদ যাননি তারেক রহমানও