• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু

বাঁশখালীতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম-১৬ বাঁশখালীতে নিয়মিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। এতে ব্যাপক জন সাড়া পাচ্ছেন তিনি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছনুয়া ইউনিয়নের মনু মিয়াজী বাজার, আব্দুল্লার দোকান এলাকায় লিফলেট বিতরণকালে এমন দৃশ্য দেখা যায়।

গণসংযোগ কালে উপস্থিত জনতার উদ্দেশ্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে চট্টগ্রাম -১৬ (বাঁশখালী) আসনে তারেক রহমানের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন বাঁশখালীর আপামর জনসাধারণের প্রাণের মানুষ, মৃত্যুর আগমুহূর্তে পর্যন্ত তিনি বাঁশখালীর প্রতিটি শ্রেণিপেশার মানুষের সুখ- দুঃখের সাথী ছিলেন, তারই কনিষ্ঠ পুত্র হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের দোয়া এবং ভালোবাসায় দলের পক্ষ থেকে যদি আমাকে প্রার্থী মনোনীত করে, তাহলে সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর বাঁশখালী গড়তে পারবো ইনশাআল্লাহ। পরিশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শহীদ জিয়া পরিবারের সকলের সুস্বাস্থ্যের জন্যে উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সোলতানুল আজিম চৌধুরী, ছনুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন (ছানুবী), ছনুয়া ইউনিয়ন বিএনপি নেতা খোরশেদ আলম, ফজলুল কাদের মাতব্বর, মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা যুবদল নেতা জুনাইদ সিকদার, পৌরসভা বিএনপি নেতা এস এম শহীদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন, ছনুয়া ইউনিয়ন যুবদল নেতা মনজুর আলম,ছনুয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ হুছাইন, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আবু হানিফ আয়মন, উপজেলা ছাত্রদলের সংগঠক মোঃ নুরুন্নবী, উপজেলা ছাত্রদল নেতা আতিক, কাইছার প্রমূখ।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
চট্টগ্রামে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ত্রাণ দিল কেন্দ্রীয় ছাত্রদল
ছবি: ভিওডি বাংলা
৩০০ ফুট পাহাড় থেকে পড়ে প্রাণ গেল বন্য মা হাতির
ছবি: ভিওডি বাংলা
ধসে পড়তে পারে রোহিঙ্গা শিবিরের ৮০ ভাগ বসতি