• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইবি'র সাদ্দাম হলে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

ইবি প্রতিনিধি    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলে বৃক্ষরোপণ করেছে বাংলাদেশ ইসলামী শাখা ছাত্রশিবির। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে হল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। 

সরেজমিনে দেখা যায়, আম, পেয়ার, কমরাঙ্গা, লিচু,  জলপাই-সহ নানান ধরনের ফলজ বৃক্ষ রোপণ করা হয়।

জানা গেছে, ছাত্রশিরিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ও হল গুলোতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

হলের আবাসিক শিক্ষার্থীরা বলেন, ইবি শাখা ছাত্রশিবির আজকে সাদ্দাম হোসেন হলে বৃক্ষরোপণ করেছে, এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ। এর মধ্য দিয়ে আমরা অক্সিজেন, ছায়া, ফল, ফুল পাবো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে।

ইবি শাখা ছাত্রশিবিরের সাদ্দাম হলের নেতৃবৃন্দ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন— বৃক্ষরোপণ করলে একটি সদকার সমতুল্য স‌ওয়াব পাওয়া যায়। এই বৃক্ষের ফল, ফুল, ছায়া এর দ্বারা মানুষ উপকৃত হবে, পশু পাখি উপকৃত হবে। সবগুলো সদকায়ে জারিয়া হিসেবে মানুষের আমলনামায় লিপিবদ্ধ হবে। সে হাদিসের ওপর আমল করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি আবাসিক হলে এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে।

তারা আরো বলেন,  ছাত্রশিবির কোন গতানুগতিক ছাত্র সংগঠন নয়, এটি আদর্শভিত্তিক ছাত্রদের কল্যাণে সর্বদা কাজ করে যায়। এরই ধারাবাহিকতায় আজকের বৃক্ষরোপণ কর্মসূচি যেটাকে সাধারণ শিক্ষার্থীরা চমৎকারভাবে গ্রহণ করেছে। আশা করছি আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য