• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু

‘অগ্নি-প্রাইম’ নতুন ক্ষেপণাস্ত্র বানাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারত এবার তৈরি করেছে ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নতুন ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-প্রাইম’। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে এটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছে এবং পরীক্ষা সফল হয়েছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি একটি রেলভিত্তিক মোবাইল লাঞ্চার থেকে উৎক্ষেপণ করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি। বিবৃতিতে রাজনাথ সিং বলেছেন, রেলভিত্তিক ক্যানিস্টারাইজড লাঞ্চ সিস্টেমের মাধ্যমে চলন্ত ট্রেন থেকে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করা হয়েছে। বিশ্বের অল্প কয়েকটি দেশে রয়েছে ক্যানিস্টারাইজড লাঞ্চ সিস্টেম।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় রাজনাথ সিং বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বক্ষেত্রে আত্মনির্ভরতার ওপর জোর দেন। আমাদের এই নতুন ক্ষেপণাস্ত্র তারই অংশ। দেশেল প্রতিরক্ষা বিভাগ আত্মনির্ভরতার পথে অগ্রসর হচ্ছে।”

“অগ্নি-প্রাইম একটি পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র, যা সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং বিভিন্ন অ্যাডভান্সড ফিচারসমৃদ্ধ। আর এটিই ভারতের প্রথম ক্ষেপণাস্ত্র, যা বিশেষ লাঞ্চার সিস্টেম ব্যবহারের মাধ্যমে চলন্ত ট্রেন থেকেও নিক্ষেপ করা সম্ভব।”

ডিআরডিও, স্ট্যাটেজিক ফোর্স কমান্ড ও প্রতিরক্ষা বাহিনীকে অভিনন্দন জানিয়ে রাজনাথ সিং বলেন, “আমাদের অস্ত্রভাণ্ডারে এই ক্ষেপণাস্ত্র একটি বড় সংযোজন।”

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে ইইউ
ব্ল্যাকআউটের পর স্বাভাবিক হচ্ছে কিউবা
ব্ল্যাকআউটের পর স্বাভাবিক হচ্ছে কিউবা
ছবি: সংগৃহীত
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, উভয়কে সংযমের আহ্বান পাকিস্তানের