• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু

চীনে সেমিফাইনালে বাফুফে একাডেমি দল

স্পোর্টস ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ ফুটবলে সুখবর। শ্রীলঙ্কায় সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে জাতীয় দল যেমন সেমিফাইনালে উঠেছে, তেমনি চীনের লিজাংয়ে আমন্ত্রণমূলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টেও সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাফুফে একাডেমি দল। 

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কোয়ার্টার ফাইনালে সাংহাই ইয়ারপু অনূর্ধ্ব-১৭ দলকে ৩-১ গোলে হারিয়েছে বাফুফে একাডেমির তরুণরা।

ম্যাচের ২৩ মিনিটে হেদায়েত গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। তবে বিরতির পরই সাংহাই সমতায় ফেরে। এরপর জ্বলে ওঠেন তাহসান। তিনি ৬৩ ও ৭৬ মিনিটে দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে গ্রুপপর্বে একাডেমি দল দুর্দান্ত শুরু করে। প্রথম ম্যাচে চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা একাডেমিকে ৮-০ গোলে উড়িয়ে দেয়। তৃতীয় ম্যাচে হেরে গেলেও রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পায়।

আগামীকাল সেমিফাইনালে প্রতিপক্ষ হেনান প্রভেন্সিয়াল এক্সপিরেয়েন্সিয়াল হাই স্কুল টিম। দলের ম্যানেজার রাকিবুল ইসলাম লিজাং থেকে জানিয়েছেন, “আশা করি আমাদের জয়ধারা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ের একটি নারী দল বাংলাদেশের নারী একাডেমির বিপক্ষেও প্রীতি ম্যাচ খেলেছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
এনদোয়ের গোলে সমতায় ফিরলো সুইজারল্যান্ড
ছবি: সংগৃহীত
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা
ছবি: সংগৃহীত
নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড