• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নভেম্বরেই সেন্টমার্টিনে যেতে পারবেন পর্যটকরা

নিজস্ব প্রতিবেদক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান জানিয়েছেন, আগামী পহেলা নভেম্বর থেকে  সেন্টমার্টিন খুলে দেয়া হবে পর্যটকদের জন্য। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপটি পর্যটকদের জন্য খোলা থাকবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রতিদিন ২ হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবে। তবে প্রথম দুই মাস দিনে গিয়ে দিনে ফিরে আসতে হবে। শুধু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দ্বীপটিতে রাত্রিযাপন করতে পারবেন পর্যটকরা।

পর্যটন শিল্পের জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশীর উদ্দিন। সামগ্রিকভাবে উন্নতি হলে পর্যটন শিল্পও সামনের দিকে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে চালু হবে সেটি এখনো ঠিক হয়নি। আমাদের প্রচেষ্টার কমতি শেষ নেই। এখানে ২১ হাজার কোটি টাকা সরকার বিনিয়োগ করেছে। যত দ্রুত সম্ভব চালু করতে কাজ করে যাচ্ছি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী