• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু

যশোরে গর্ভবতী গরুর মাংস বিক্রির অভিযোগে জরিমানা

যশোর প্রতিনিধি    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

যশোরে গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে হাতেনাতে ধরেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের সময় মাংস ধ্বংস করা হয় এবং বিক্রেতাকে জরিমানা করা হয়।  

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যশোর শহরের ধর্মতলা এলাকার নজরুল ইসলামের মাংসের দোকানে অভিযান চালানো হয়। স্থানীয়দের ধারণ করা ভিডিও চিত্রে দেখা যায়, দোকানের পেছনে গরু জবাই করা হয় এবং গর্ভে থাকা বাচ্চা আলাদা করা হয়।

অভিযান চালানোর সময় দোকানের মালিক নজরুল ইসলাম পালিয়ে যান। নিয়ম না মানার কারণে তাকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানের চাপাতি, ছুরি ও ওজনের যন্ত্র জব্দ করা হয়।

তবে দোকানের ম্যানেজার আব্দুল আলীম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা কোনো গর্ভবতী গরু জবাই করিনি। আমাদের সুনাম নষ্ট করতে কেউ ষড়যন্ত্রমূলকভাবে এ কাজ করেছে।”  

ভিওডি বাংলা/জা   


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ধসে পড়তে পারে রোহিঙ্গা শিবিরের ৮০ ভাগ বসতি
ছবি: ভিওডি বাংলা
অফিসে ঢুকে শিক্ষা কর্মকর্তাকে কুপিয়ে জখম, প্রধান শিক্ষক আটক
ছবি: সংগৃহীত
ডোমারে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪