• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ফেব্রুয়ারিতে নির্বাচন চায় দেশের ৮৬% মানুষ: জরিপ ‘ইনোভেশন’

নিজস্ব প্রতিবেদক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত


ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মনে করেন দেশের ৮৬ শতাংশ মানুষ। নতুন সরকার গঠনের জন্য ভোটারদের পছন্দের তালিকায় সবচেয়ে এগিয়ে বিএনপি, ৪০ শতাংশের বেশি ভোটার তাদের সমর্থন জানিয়েছেন। দ্বিতীয় অবস্থানে আছে জামায়াতে ইসলামী, যাকে ভোট দেবেন বলে জানিয়েছেন ৩১ শতাংশ ভোটার।

কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগকে ভোট দিতে চান প্রায় ১৮ শতাংশ ভোটার। জাতীয় পার্টির প্রতি আস্থা রাখছেন মাত্র ৪ শতাংশ ভোটার। এই জরিপ চালানো হয়েছে দেশের ১,৫০০০০ ওয়ার্ড ও মহল্লার ১০,৪১৩ জনের মধ্যে ‘ইনোভেশন’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে।

গত মার্চের তুলনায় বিএনপির সমর্থন অপরিবর্তিত থাকলেও, আওয়ামী লীগের সমর্থন প্রায় চার শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮ শতাংশে পৌঁছেছে। জাতীয় পার্টির সমর্থন কমে ৪ শতাংশে নেমেছে।

স্থানীয় পর্যায়ে সমর্থনের বিচারে দেখা গেছে, ছয়টি বিভাগের মধ্যে বিএনপি এগিয়ে থাকলেও রংপুরে জামায়াত এবং বরিশালে আওয়ামী লীগ শীর্ষে। ভোটারদের মধ্যে ৬৬ শতাংশ প্রার্থী যোগ্যতার ওপর গুরুত্ব দিচ্ছেন, দল বা প্রতীকের ওপর নয়, যা প্রমাণ করছে পিআর পদ্ধতির প্রতি জনমত খুব কম।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের পক্ষে মত দিয়েছেন প্রায় ৪৬ শতাংশ ভোটার। এছাড়া দেশের প্রায় ৬৬–৭০ শতাংশ মানুষ মনে করেন, ভারত ও পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী