• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু

পাংশায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশা উপজেলায় ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) বিকালে পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পাংশা উপজেলা গ্রীষ্মকালীন ক্রীড়া কমিটির আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে কাজী আব্দুল মাজেদ একাডেমির ক্রীড়া শিক্ষক মো. ফিরোজ হোসেনের সঞ্চালনায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, পাংশা মডেল থানার এসআই মো. মিনহাজ উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি পাংশা উপজেলা শাখার সভাপতি ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম (সোহরাব)।
এসময় উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল (বালক) খেলার ফাইনাল ম্যাচে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠকে হারিয়ে কাচারীপাড়া উচ্চ বিদ্যালয়, ফুটবল (বালিকা) নুরুজ্জামান মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে পাংশা জর্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। হ্যান্ডবল (বালক) পাংশা জর্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও হ্যান্ডবল (বালিকা) হাবাসপুর কে,রাজ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

এবছর পাংশা উপজেলায় ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে ৬৪ টি শিক্ষা প্রতিষ্ঠান ৫টি ইভেন্টে অংশগ্রহণ করে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ধসে পড়তে পারে রোহিঙ্গা শিবিরের ৮০ ভাগ বসতি
ছবি: ভিওডি বাংলা
অফিসে ঢুকে শিক্ষা কর্মকর্তাকে কুপিয়ে জখম, প্রধান শিক্ষক আটক
ছবি: সংগৃহীত
ডোমারে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪