• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘সাহস থাকলে এনসিপিকে শাপলা প্রতীক দিত ইসি’: সারজিস

মৌলভীবাজার প্রতিনিধি    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ পি.এম.
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশনের সাহস থাকলে এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দিত। আইনি কোনো বাধা না থাকা সত্ত্বেও রাজনৈতিক চাপে পড়ে কমিশন সে সিদ্ধান্ত নিতে পারছে না। এটি নির্বাচন কমিশনের স্পষ্ট ব্যর্থতা ও অক্ষমতার প্রমাণ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জনগণের আস্থা হারিয়েছে। ভবিষ্যতে এই দুই দলকে বাংলাদেশের কোনো নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয়। বরং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে বিচারের মুখোমুখি করা প্রয়োজন।”

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরকালে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে না পারা সরকারের দুর্বলতার প্রমাণ।”

গণঅধিকার পরিষদ ও এনসিপির সম্পর্ক প্রসঙ্গে তিনি জানান, জনগণ এই দুটি দলকে একসঙ্গে দেখতে চায়। ইতোমধ্যে ঐক্যের বিষয়ে আলোচনা শুরু হয়েছে।

সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়ক ফাহাদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস