• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে স্মরণসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

স্কয়ার গ্রুপের প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রালে সহস্রাধিক অতিথির উপস্থিতিতে এ সভার আয়োজন করা হয়।

স্মরণসভায় বক্তারা তার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সভার শুরুতে প্রার্থনা পর্বে স্যামসন এইচ চৌধুরীর জীবনকে উৎসর্গ করে খ্রিস্ট্রিয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ পর্বে পবিত্র বাইবেল পাঠ এবং স্যামসন এইচ চৌধুরীর পরিবারের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। ধর্মীয় বাক্য প্রচারের মাধ্যমে নিজের স্নেহাশীষ জানান কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, সিএসসি।

স্মৃতিচারণ পর্বে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুক্তাদির বলেন, ‘জীবনের পড়ন্ত বেলায়ও তিনি যতটা জীবন শক্তিতে ভরপুর ছিলেন, যতটা কর্মতৎপর ছিলেন, তা ছিল অনুকরণীয়। তার নেতৃত্বেই আমরা ওষুধ শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘তার অনুপ্রেরণায়, তার গাইডেন্সে আমরা টিআইবিতে কাজ করতাম। তিনি সব সময় বলতেন, আমাদের কাজে চ্যালেঞ্জ আসবে। কিন্তু হাল ছেড়ে দেয়া যাবে না।’

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন বলেন, ‘তিনি ছিলেন একজন অর্থনৈতিক দার্শনিক। নীতি-নির্ধারণী বিভিন্ন বিষয়ে তার সঙ্গে আমি দীর্ঘ আলোচনা করে উপকৃত হয়েছি।’

স্মরণসভায় আরও স্মৃতিচারণ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, চার্চ লিডার, সমাজ সেবক ও লেখক ড. ডেনিস দিলীপ দত্ত এবং শিক্ষাবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী।  

সভায় পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন স্যামসন এইচ চৌধুরীর পৌত্রী সাঞ্চিয়া চৌধুরী। সমাপনী বক্তব্যে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানান তার দ্বিতীয় চেলে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী।

তপন চৌধুরী বলেন, ‘একজন কিংবদন্তি শিল্পপতি হওয়ার আগে তিনি ছিলেন আদর্শ একজন মানুষ। তাকে আপনারা অনেকেই একজন আদর্শ মানুষ হিসেবেই চেনেন। যিনি নিজের সততা, নৈতিকতা, ন্যায়পরায়ণতা এবং দানশীলতার সঙ্গে কখনো আপস করেননি। তার বন্ধু, নিকটজন বা গুনগ্রাহী হিসেবে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজ যারা এই শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমাদের পরিবারের সদস্য-সদস্যাদের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ।’

সভায় স্যামসন এইচ চৌধুরীর বর্ণাঢ্য জীবন নিয়ে একটি ভিডিও, একটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভিডিও এবং তার জন্মশতবর্ষে স্কয়ার গ্রুপের পক্ষ থেকে গৃহীত মোবাইল স্বাস্থ্যসেবা উদ্যোগ ‘৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে’ নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সভায় গান পরিবেশন করেন জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী শামা রহমান এবং প্রার্থনা সংগীত পরিবেশন করে গেৎশিমানি ব্যাপ্টিস্ট চার্চ কয়ার। 


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি