• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

দুর্গাপূজা নিরাপদ, গুজব সৃষ্টির চেষ্টা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২০ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী -ছবি সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা গুজব ছড়ানোর চেষ্টা করতে পারে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি জানান, সারাদেশে নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, সারাদেশে দুর্গাপূজার নিরাপত্তার জন্য ১ লাখ সশস্ত্র বাহিনীর সদস্য এবং ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরাও মাঠে থাকবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা সতর্ক করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্গাপূজা নিয়ে গুজব ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, “সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সংস্কৃতির অংশ।”

খাগড়াছড়ির ঘটনা প্রসঙ্গে তিনি জানান, পার্বত্য অঞ্চলের একটি ধর্ষণের ঘটনার পর সৃষ্টি পরিস্থিতি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এই বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ