• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অফিসে ঢুকে শিক্ষা কর্মকর্তাকে কুপিয়ে জখম, প্রধান শিক্ষক আটক ডোমারে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা ৪৮ ঘণ্টার অভিযান, থুইসাপাড়া থেকে ৪ পর্যটককে উদ্ধার করল বিজিবি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের রক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি নেতা পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, যা জানা গেল পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ: ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক জমির উদ্দিন সরকারের মৃত্যুতে নৌমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক সরকারের অগ্রাধিকার প্রকল্পের অগ্রগতিতে সন্তুষ্ট বিএনপি

ডিমলায় বালু বোঝাই ট্রলির ধাক্কায় জামায়াতের আমীরের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নীলফামারীর ডিমলায় বালু বোঝাই ট্রলির ধাক্কায় রফিকুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার(২৮সেপ্টেম্বর) সকালে গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি বন্ধ এবং মৃত্যুর বিচার দাবিতে সড়ক অবরোধ করেন স্থানীয়রা।

নিহত রফিকুল ইসলাম খালিশাচাপানী বুড়িরহাট এলাকার বাসিন্দা। তিনি খালিশাচাপানী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সাবেক আমীর ছিলেন। পাশাপাশি খরিবাড়ি ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসায় সহকারী সুপার পদে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে মাদ্রাসার দিকে যাচ্ছিলেন রফিকুল ইসলাম। গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা বালু বোঝাই একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করেন। তাদের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রলিতে বিক্রির জন্য আনা হচ্ছে। এসব ট্রলির বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি সড়কও ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, অবৈধ বালুর ট্রলির কারণে আজ একজনের মৃত্যু হয়েছে। অবৈধভাবে বালু বিক্রি বন্ধ ও মৃত্যুর বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয় জাহিন শেখকে। ছবি: সংগৃহীত
সাবেক যুবদল নেতাকে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন, অবস্থা আশঙ্কাজনক
নোয়াখালীর হাতিয়া-নলচিরা নৌপথে ফেরিতে উঠছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত
হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ঘাটে ফিরল ফেরি
ছবি: সংগৃহীত
বন্যায় চট্টগ্রামে মৎস্যে শতকোটি টাকার ক্ষতি