• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অফিসে ঢুকে শিক্ষা কর্মকর্তাকে কুপিয়ে জখম, প্রধান শিক্ষক আটক ডোমারে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা ৪৮ ঘণ্টার অভিযান, থুইসাপাড়া থেকে ৪ পর্যটককে উদ্ধার করল বিজিবি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের রক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি নেতা পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, যা জানা গেল পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ: ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক জমির উদ্দিন সরকারের মৃত্যুতে নৌমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক সরকারের অগ্রাধিকার প্রকল্পের অগ্রগতিতে সন্তুষ্ট বিএনপি

বাকৃবিরতে দূর্ঘটনাজনিত অগ্নুৎপাত নিবারণের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দূর্ঘটনাজনিত অগ্নুৎপাত নিবারণের লক্ষ্যে প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মুখে ওই মহড়া অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় লাইব্রেরীয়ান(ভারপ্রাপ্ত) ফৌজিয়া আক্তার এর উদ্যোগে উক্ত প্রশিক্ষণ মহড়ার উদ্বোধন করেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন বাকৃবি ফ্যাবল্যাবের পরিচালক অধ্যাপক ড. এ.কে. এম. আদহামসহ লাইব্রেরীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃ্ন্দ। 

লাইব্রেরীর সকল জনবলের অংশগ্রহণে উক্ত প্রশিক্ষণ মহড়া সফলভাবে সমাপ্তির পর অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান লাইব্রেরীর বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ-এর কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশন শাখার সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মোমেন মূর্শেদের নেতৃত্বে ৮ জন ফায়ার ফাইটারের তত্ত্বাবধানে পরিচালিত উক্ত প্রশিক্ষণ মহড়ার পাশাপাশি গ্যাসের চুলার আগুন, গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর কলাকৌশলও হাতেকলমে শেখানো হয়। এছাড়াও, বৈদ্যুতিক তারের আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে শিক্ষক বরখাস্ত
ছবি: সংগৃহীত
ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবির, সতর্ক করল সংগঠনটি
অভিযুক্ত দেবাশীষ চৌধুরী। ছবি: সংগৃহীত
জাবিতে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে যুবদল নেতা আটক