• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অফিসে ঢুকে শিক্ষা কর্মকর্তাকে কুপিয়ে জখম, প্রধান শিক্ষক আটক ডোমারে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা ৪৮ ঘণ্টার অভিযান, থুইসাপাড়া থেকে ৪ পর্যটককে উদ্ধার করল বিজিবি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের রক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি নেতা পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, যা জানা গেল পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ: ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক জমির উদ্দিন সরকারের মৃত্যুতে নৌমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক সরকারের অগ্রাধিকার প্রকল্পের অগ্রগতিতে সন্তুষ্ট বিএনপি

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাজশাহী ব্যুরো    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজশাহী নগরীর ভদ্রা বাজার রেল ক্রসিংয়ের অদুরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। বৃদ্ধের নাম ছাদেক আলী শেখ (৭০)। তিনি পাবনার ভারারাপুর এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, বেলা সাড়ে এগারটার দিকে ওই ব্যক্তি ভদ্রা রেল ক্রসিংয়ের অদুরে হেটে রেল লাইল পার হচ্ছিলেন। 

এসময় রাজশাহী অভিমুখি একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনি মারা যান। পরে রেল পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে।

এ ঘটনার পর স্থানীয়রা রেল লাইন ঘেঁষা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী জানিয়েছেন। ভদ্রা বাজার কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব রহমান নাইমসহ কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয়রা রেলভবনে গিয়ে রেল লাইনের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী জানান। এছাড়া লেভেল ক্রসিংয়ে দায়িত্বরতদের সতর্কভাবে দায়িত্বপালনের দাবি জানান।

এদিকে বেলা ১০ টার দিকে রাজশাহী কোর্টস্টেশন লেভেলক্রসিংয়ের বার ভেঙে এক স্কুলছাত্র আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয় জাহিন শেখকে। ছবি: সংগৃহীত
সাবেক যুবদল নেতাকে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন, অবস্থা আশঙ্কাজনক
নোয়াখালীর হাতিয়া-নলচিরা নৌপথে ফেরিতে উঠছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত
হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ঘাটে ফিরল ফেরি
ছবি: সংগৃহীত
বন্যায় চট্টগ্রামে মৎস্যে শতকোটি টাকার ক্ষতি