• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অফিসে ঢুকে শিক্ষা কর্মকর্তাকে কুপিয়ে জখম, প্রধান শিক্ষক আটক ডোমারে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা ৪৮ ঘণ্টার অভিযান, থুইসাপাড়া থেকে ৪ পর্যটককে উদ্ধার করল বিজিবি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের রক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি নেতা পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, যা জানা গেল পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ: ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক জমির উদ্দিন সরকারের মৃত্যুতে নৌমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক সরকারের অগ্রাধিকার প্রকল্পের অগ্রগতিতে সন্তুষ্ট বিএনপি

রাজবাড়ীতে জলাতঙ্ক দিবস উপলক্ষে বিনামূল্যে টিকা প্রদান

রাজবাড়ী প্রতিনিধি    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রাজবাড়ীতে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী এই টিকা প্রদানের আয়োজন করে রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. উমর ফারুক, ভেটেরিনারি সার্জন মো. শাকিল আহম্মেদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা অচিন্ত কুমার বিশ্বাসসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, “বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সারা দেশব্যাপী প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ জেলার প্রতিটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে এই টিকা দেওয়া হচ্ছে।হাসপাতালগুলোতে নির্দিষ্ট পরিমাণ টিকা সরবরাহ করা হয়েছে, যা কয়েকদিন বিনামূল্যে প্রদান করা যাবে। কেউ চাইলে তাদের পোষা বা গৃহপালিত প্রাণিকে এই টিকা দিতে পারবেন। যতদিন দপ্তরগুলোতে টিকার মজুদ থাকবে, ততদিন এটি বিনামূল্যে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। প্রাণিদের মাধ্যমে এই রোগের সংক্রমণ রোধ করতে টিকাদান অত্যন্ত জরুরি।”

কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ তাদের কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণিকে টিকা দিতে আসেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয় জাহিন শেখকে। ছবি: সংগৃহীত
সাবেক যুবদল নেতাকে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন, অবস্থা আশঙ্কাজনক
নোয়াখালীর হাতিয়া-নলচিরা নৌপথে ফেরিতে উঠছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত
হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ঘাটে ফিরল ফেরি
ছবি: সংগৃহীত
বন্যায় চট্টগ্রামে মৎস্যে শতকোটি টাকার ক্ষতি