• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৯ পি.এম.
কথা বলছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এজন্য নির্বাচন কমিশন (ইসি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি (এমইউ) সইয়ের প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইইউর প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “ইইউ দল একটি সমঝোতা স্মারকের খসড়া দিয়েছে। আমরা তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ১৫০ জন সদস্য আসবেন। তবে সবাই একসঙ্গে নয়, তফসিল ঘোষণার পর বিভিন্ন সময়ে ভাগ হয়ে আসবেন।”

ইসি সচিব আরও জানান, ইইউ দল ভোটকেন্দ্রে প্রবেশ, গোপন কক্ষ পরিদর্শন ও ভোট গণনার সময় উপস্থিত থাকার বিষয়ে জানতে চেয়েছে। তবে এ ছাড়া আর কোনও বিষয়ে আলোচনা হয়নি।

নির্বাচন পর্যবেক্ষণে এমইউ স্বাক্ষরের প্রয়োজনীয়তা নিয়ে আখতার আহমেদ বলেন, “এটা ইইউর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)। সে অনুযায়ী তারা খসড়া দিয়েছেন।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা