• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৯৬ মিলিয়ন সহায়তা

নিজস্ব প্রতিবেদক    ১ অক্টোবর ২০২৫, ১০:০৫ এ.এম.
ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের সহায়তায় আরও ৯৬ মিলিয়ন ডলারের নতুন অনুদান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। জাতিসংঘের সদর দপ্তরে প্রথম উচ্চপর্যায়ের সম্মেলনে এই প্রতিশ্রুতি দেওয়া হয়।

বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক সম্মেলনে যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন ডলারের সহায়তার প্রতিশ্রুতি দেয়।

সভার মূল বক্তৃতায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে এবং সমাধানও সেখানেই নিহিত। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ প্রয়োগ করতে, যাতে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ হয় এবং তাদের দ্রুত রাখাইনে প্রত্যাবাসন নিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, গণহত্যা শুরুর আট বছর পরও রোহিঙ্গারা দুর্দশার মধ্যে রয়েছে। সংকট সমাধানে উদ্যোগের ঘাটতি স্পষ্ট, আর আন্তর্জাতিক তহবিলে উদ্বেগজনক ঘাটতিও দেখা দিচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী