• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইতিহাস গড়লেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক    ২ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পি.এম.
মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ছবি: সংগৃহীত
মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ছবি: সংগৃহীত

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মোট সম্পদ ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যার মোট সম্পদ ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো। ফোর্বস সাময়িকীর বিলিয়নিয়ার সূচকে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদন মতে, বুধবার (১ অক্টোবর) বিকেল সোয়া চারটা পর্যন্ত ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৫০০.১ বিলিয়ন ডলারে দাঁড়ায়। যা আগের দিনও ৪৯৯ বিলিয়ন ডলারের কিছু বেশি ছিল।

মূলত গত কয়েক মাসে তার বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলা, মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইসহ অন্য প্রতিষ্ঠানগুলোর মূল্যবৃদ্ধির ফলে তার সম্পদ বেড়েছে।
 
টেসলার উত্থান–পতনের সঙ্গে ইলন মাস্কের ভাগ্য ওতপ্রোতভাবে জড়িত। গত ১৫ সেপ্টেম্বরের হালনাগাদ তথ্য অনুযায়ী, কোম্পানির ১২.৪ শতাংশ শেয়ার রয়েছে বিশ্বের শীর্ষ এই ধনী ব্যক্তির হাতে। চলতি বছর এখন পর্যন্ত টেসলার শেয়ারের মূল্য ১৪ শতাংশের বেশি বেড়েছে।
 
ফোর্বসের সূচক অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের চেয়ে ১৫০ বিলিয়ন ডলার বেশি এখন ইলন মাস্কের। এলিসনের সম্পদের পরিমাণ প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার। 
 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিমানের ভাঙা জানালা দিয়ে উড়ে যাচ্ছিলেন যাত্রী, অল্পের জন্য রক্ষা
ছবি: সংগৃহীত
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক
রায়ানএয়ার
মাঝ আকাশে বিমানের জানালা খুলে বের হয়ে গেল যাত্রীর মাথা