• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুষ্টিয়ায় বিজিবি'র অভিযানে নকল বিড়ি উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি    ৩ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় বিজিবির ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে  ১ টি মোটরসাইকেল, ১ টি মোবইল, ২ টি সীমকার্ড, নগদ ১৫৫৯০ টাকা, এবং ১৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মালিকবিহীন অবস্থায় ৯০৪০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া- ৪৭ বিজিবির  অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, (২ অক্টোবর) ভেড়ামারা ঠোটারপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৯ হাজার ৪০ প্যাকেট নকল বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য (চার লক্ষ সাতানব্বই হাজার দুইশত) টাকা।

অপরদিকে  মুন্সিগঞ্জ নামক স্থানে নম্বর-৬৭০৭৯ নায়েক সিগঃ মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তিন জন কে আটক করা হয়। এই সময় ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি মোটরসাইকেল, ১ টি মোবাইল,  নগদ ১৫,৫৯০/- (পনের হাজার পাঁচশত নব্বই) টাকা উদ্ধার করা হয়।

আটককৃত আসামীদেরকে মাদকদ্রব্য, চোরাচালানী মালামাল ও মোটরসাইকেলসহ দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে ।  মালিকবিহীন অবস্থায় আটককৃত চোরাচালানী মালামাল ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রায় ৫ দশক পর বাস্তবায়নের পথে শহীদ জিয়ার উদ্যোগ
ছবি: ভিওডি বাংলা
পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: ভিওডি বাংলা
মাজারের দানবাক্সে রহস্যময় চিঠি, আলোচনায় সারওয়ার আলম