• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪১৭ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক    ৪ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পি.এম.
সড়ক দুর্ঘটনা। সংগৃহীত ছবি

গত সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত এবং ৬৮২ জন আহত হয়েছেন। একই সময়ে ১৭টি নৌ দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৬ জন নিখোঁজ এবং ২৯টি রেল দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর ও সংগঠনটির নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিহতদের মধ্যে ৬৩ জন নারী ও ৪৭ জন শিশু রয়েছে। ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪৩ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৪.২৯ শতাংশ। দুর্ঘটনায় নিহত পথচারীর সংখ্যা ১১২ জন (২৬.৮৫ শতাংশ) এবং চালক-সহকারী নিহত হয়েছেন ৫৬ জন (১৩.৪২ শতাংশ)। গত মাসে নিহত শিক্ষার্থীর সংখ্যা ৪৯ জন।

পর্যবেক্ষণে দেখা যায়, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬১টি জাতীয় মহাসড়কে, ১৩৯টি আঞ্চলিক সড়কে, ৫৭টি গ্রামীণ সড়কে এবং ৮৯টি শহরের সড়কে ঘটেছে। এর মধ্যে ৯২টি ছিল মুখোমুখি সংঘর্ষ, ১৭১টি নিয়ন্ত্রণ হারানো, ১১৯টি পথচারী চাপা দেওয়া এবং ৫৮টি ছিল পিছন থেকে ধাক্কা।

ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২৮টি দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন। বরিশালে সবচেয়ে কম ১৬টি দুর্ঘটনায় নিহত ১৪ জন। জেলা পর্যায়ে চট্টগ্রামে সর্বাধিক ৫২টি দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছেন। মাগুরায় সবচেয়ে কম ৮টি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৪২টি দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, অদক্ষ চালক, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচলকে চিহ্নিত করা হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের সুপারিশে বলা হয়েছে, অধিকাংশ দুর্ঘটনা অতিরিক্ত গতির কারণে ঘটছে। তাই প্রযুক্তিভিত্তিক নজরদারি, চালকদের প্রশিক্ষণ ও গণমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা বাড়ানো জরুরি।

ভিওডি নাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা