• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনা করল ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিবেদক    ৪ অক্টোবর ২০২৫, ০৮:০৮ পি.এম.
জাতীয় ঐকমত্য কমিশন। সংগৃহীত ছবি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ ও চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার (৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন সদস্যরা।

আগামীকাল রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের মুলতবি সভায় যে বিষয়গুলো আলোচনায় আসবে, সেগুলো বৈঠকে চূড়ান্ত করা হয়। পাশাপাশি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে বিশেষজ্ঞদের পূর্ববর্তী মতামত এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব পুনঃবিশ্লেষণ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা