• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে প্রায় ৩৩ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক    ৫ অক্টোবর ২০২৫, ১০:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সদ্য বিদায়ী সেপ্টেম্বরে দেশে ২৬৮ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ হাজার কোটি টাকা।

রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের ৩০ দিনে দেশে ২৬৮ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এতে বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫০ বিলিয়ন ডলার। এরমধ্যে সেপ্টেম্বরজুড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৪৬ কোটি ৬৮ লাখ ডলার।

অন্যদিকে বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৫ কোটি ৮২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৯৫ কোটি ৪৬ লাখ ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ৬২ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এর আগে গত আগস্টে দেশে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। এছাড়া গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

সবমিলিয়ে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) দেশে রেমিট্যান্স এসেছে ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। যা বিদায়ী অর্থবছরের চেয়ে প্রায় ১৬ শতাংশ বেশি। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে দেশে ৬৫৪ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ
মাছ, মাংস ও ডিমের দাম তুলনামূলক বেশি থাকলেও অধিকাংশ সবজির দাম রয়েছে সহনীয় পর্যায়ে। ছবি: সংগৃহীত
মাছ-মাংসের বাজার চড়া, সবজিতে কিছুটা স্বস্তি
ছবি: সংগৃহীত
সোনার ভরি সোয়া ২ লাখ ছুঁই ছুঁই