• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন

সাতক্ষীরা প্রতিনিধি    ৬ অক্টোবর ২০২৫, ১২:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সাতক্ষীরা প্রেসক্লাবে পাঁচ সদস্যের আহবায়ক কমিটি গঠন হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় উপস্থিত সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি।

সদস্যরা হলেন, মোঃ আব্দুল বারী, হাবিবুর রহমান হাবিব, আব্দুল গফুর ও আবু নাসের মোঃ আবু সাঈদ। সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আ.ন. ম আবু সাঈদ। সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জি,এম,মনিরুল ইসলাম মিনি, প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, সদস্য আব্দুল গফুর, গোলাম সরোয়ার, আক্তারুজ্জামান বাচ্চু, আামিরুজ্জামান বাবু, সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সদস্য আমিনুর রশিদ, এস,এম রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, এম শাহ আলম, আবু সাঈদ বিশ্বাস, এ.কে.এম আনিছুর রহমান, মীর আবু বকর, ফিরোজ হোসেন, মীর গোলাম মোস্তফা, আব্দুল আলীম, ইব্রাহিম খলিল, হাসানুর রহমান প্রমুখ। 
 
ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালকিনিতে মা-ছেলেসহ ৩ মাদক বিক্রেতা আটক
কালকিনিতে মা-ছেলেসহ ৩ মাদক বিক্রেতা আটক
ভাঙ্গুড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
ভাঙ্গুড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
কালকিনিতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ
কালকিনিতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ