• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিসিবির ফলাফল ঘোষণার পর যে প্রতিক্রিয়া জানালেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ৬ অক্টোবর ২০২৫, ০৮:২৬ পি.এম.
বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত
বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া পূর্ব অনুমিত অন্যরাও এসেছেন বোর্ড পরিচালক হিসেবে। 

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ফলাফল ঘোষণার পরপরই বিএনপি নেতা ইশরাক হোসেন ফলাফল প্রত্যাখ্যান করে ফেসবুক পোস্ট দিয়েছেন। যেখানে তিনি তার চরম ক্ষোভও উগড়ে দিয়েছেন।

ইশরাক লিখেছেন, ‘বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না। অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। আমাদের দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড লাথি মেরে ছুড়ে ফেলে দেয়া হবে।’

এর আগে, সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। আর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হন আরও দুজন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাবরের নামে প্রচারিত ‘৮৩ হাজার কোটি ঋণ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী’ দাবিটি ভুয়া
ছবি: সংগৃহীত
‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: ফেসবুক পোস্টে শফিক
ছবি: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি
অনলাইনে ভুয়া তথ্যের বিস্তার, বাদ যাননি তারেক রহমানও