• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেট প্রতিনিধি    ৭ অক্টোবর ২০২৫, ০৯:২৪ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেটের মোগলাবাজার এলাকায় চট্টগ্রাম থেকে আসা ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম। তিনি জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে ৭টার দিকে মোগলাবাজার এলাকায় এসে লাইনচ্যুত হয়।

স্টেশন ম্যানেজার আরও বলেন, দুর্ঘটনার পর আপাতত সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে উদ্ধারকাজ শুরু হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, নিহত ১
ছবি: সংগৃহীত
বুনো ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি ৯
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জে জামায়াতের দুই সদস্য বহিষ্কার