• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক    ৭ অক্টোবর ২০২৫, ০৩:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠানকে আর্থিক লেনদেনের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাই প্রতিষ্ঠানটির সঙ্গে কোনো ধরনের লেনদেন বা আর্থিক প্রতিশ্রুতি না দিতে নাগরিকদের প্রতি সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন জাতীয় পত্রিকায় ‘সহজক্যাশ লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটি বর্তমানে প্রাক-পরিচালন পর্যায়ে রয়েছে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার প্রক্রিয়ায় আছে।

তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, ‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) চালুর অনুমোদনের কোনো আবেদন পাওয়া যায়নি, এমনকি বর্তমানে এ ধরনের কোনো আবেদন প্রক্রিয়াধীনও নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে আর্থিক লেনদেন পরিচালনার অনুমোদন দেওয়ার একমাত্র কর্তৃপক্ষ হলো বাংলাদেশ ব্যাংক। তাই ‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বা চাকরির প্রতিশ্রুতি দেওয়ার আগে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে জানিয়েছে, ওই প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন বা প্রতিশ্রুতি দেওয়ার আগে সবাইকে সচেতন থাকতে হবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি