• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মোহনগঞ্জে থানার অদূরে মুদি দোকানিকে গলাকেটে হত্যা

নেত্রকোণা প্রতিনিধি    ৭ অক্টোবর ২০২৫, ০৩:২১ পি.এম.
নারায়ণ পাল। ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণার মোহনগঞ্জে থানা থেকে ১৫০ গজ দূরে নারায়ণ পাল (৪০) নামে এক মুদি দোকানিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (০৬ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে পৌরশহরের দক্ষিণ দৌলতপুরের থানার মোড়ে ওই ব্যবসায়ীর নিজ দোকানের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নারায়ণ পাল পৌরশহরের রাউতপাড়া এলাকার মৃত নিরো পালের ছেলে। তিনি থানার মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে মুদি দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরশহরের উত্তর দৌলতপুরে থানা থেকে ১৫০ মিটার অদূরে থানা মোড়ে নারায়ন পালের মুদি দোকানটি অবস্থিত। সোমবার দিবাগত রাত ১১টার দিকে দোকানের ভেতর গলাকাটা অবস্থায় রক্তাক্ত নারায়ণের লাশ পড়ে থাকতে দেখেন একজন ক্রেতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একইসঙ্গে আশপাশের বিভিন্ন দোকানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করা হয়।

মোহনগঞ্জ মনোহারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মোল্লা বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। আর কোনো ব্যবসায়ীর সঙ্গে যেন এমনটা না ঘটে।’এমনটা না ঘটে।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সিসি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার