• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ডিএমপির ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে রদবদল

নিজস্ব প্রতিবেদক    ১০ অক্টোবর ২০২৫, ০৬:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৮ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত ৩টি পৃথক আদেশে এসব পদায়ন করা হয়।

পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোল্লা মোহাম্মদ শাহীনকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) গোয়েন্দা বিভাগে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিওএম-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সুমন মিয়া পিএসসিকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) পিওএম-উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিওএম-পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস. এ. এম. ফজল-ই-খুদাকে অপারেশনস বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিআরঅ্যান্ডএইচআরডি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাগর দিপা বিশ্বাসকে পিওএম-দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুবেল হককে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপারেশনস বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নুর ইসলামকে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল রানা পিপিএমকে ওয়ারী বিভাগের ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসানকে অপারেশনস বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা